আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিশাল গণসমাবেশ করেছে।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব-কে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
তারেক রহমানের সঙ্গে যোগাযোগে চূড়ান্ত সিদ্ধান্ত, সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।
তিনি জানান, “বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে যশোর-৪ আসনের সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় তিনি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব-কে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন এবং বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার নির্দেশ দেন।”
নেতাকর্মীদের ঢল,সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, সহ-সভাপতি আনিসুর রহমান,
প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, যুবদল নেতা সেলিম রেজা ও হিরু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক,
সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, যুবদল নেতা তাসকিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রনেতা মেফতাহ উদ্দিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী।
বক্তারা বলেন, “বিএনপি নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। জনগণ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে টিএস আইয়ূবের নেতৃত্বে যশোর-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত।”
সমাবেশে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলের প্রতীক ধানের শীষ-এর পক্ষে সর্বাত্মক প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply