১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার,বাঘারপাড়া উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় আয়োজিত এই পথসভা রামকৃষ্ণপুর, লক্ষ্মীপুর ও দুর্গাপুর এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
তিনি তার বক্তব্যে বলেন, “বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী ছাড়া বিকল্প নেই। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, “যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয়, তবে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য দূর হবে। জনগণ শান্তি ও নিরাপত্তার জীবন যাপন করতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আ. জব্বার। সভার সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মো. গোলাম ইয়াহিয়া।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে ঐক্য, সততা ও ন্যায়ের পথে অটল থাকার আহ্বান জানান। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply