ঝিকরগাছায় এইচএসসি’র ফলাফলে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলায় প্রথম এবং জেলায় সেরা ১০ এ অবস্থান করছে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ। ১৬ অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা যায় উপজেলার ১১টি কলেজের মধ্যে বিএমটি শাখায়১জন সহ মোট ৭ জন এ প্লাস ৬০ জন এ গ্রেড পেয়ে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ শীর্ষস্থান অধিকার করেছে।
যার পাশের হার ৬৬.১৩%। এদিকে অন্য এক জরিপে যশোর জেলায় সেরা ১০ দশটি কলেজের মধ্যে সেরা ১০এ অবস্থান করছে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ।
অপরদিকে সরকারি শহীদ মসিউর রহমান ডিগ্রী কলেজ ৬৪.৭১%, নির্বাসখেলা স্কুল এন্ড কলেজ ৫৩.৬৬%,ঝিকরগাছা মহিলা কলেজ ৫১.৪৯%, বাঁকড়া ডিগ্রী কলেজ চার জন এ প্লাস সহ ৫০.৬৮%, রঘুনাথনগর মহাবিদ্যালয় ৪৪.৭৮%, কায়েমকোলা কলেজ ৩৯.২২% ,শিমুলিয়া কলেজ ২৯.৪৯% গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ ২৯.১৮ ,কে এম আইএস মডেল কলেজ ১৭.৩৯%ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
হাজিরবাগ স্কুল এন্ড কলেজ থেকে কোন শিক্ষার্থী পাশ করে নাই।যশোর বোর্ডে পাসের হার ৫০.২০% এবং সর্বমোট জিপিএ ৫৯৯৫ জন।
এদিকে একই দিনে প্রকাশিত আলিম ফলাফলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা ১জন এ প্লাস সহ ৮৬.৬৭% ভাগ পাস করে উপজেলায় শীর্ষে অবস্থান করছে।
শ্রীরামপুর আলিম মাদ্রাসা ৮৬.৩৬%,গাজীর দরগাহ ফয়েজাবাদ সিনিয়র মাদ্রাসা ২জন এ ক্লাস সহ ৮৫ .৭১%, আলহাজ্ব রফি উদ্দিন আলিম মাদ্রাসা
৬৩.১৬% , মুকুন্দপুর আলিম মাদ্রাসা ৬০%ও করিম আলী আলিম মাদ্রাসা ১জন এ প্লাস সহ ৪৫% ভাগ শিক্ষার্থী কৃতকার্য লাভ করেছে।এবছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১% ও মোট জিপিএ ৪২৬৮ জন।

Leave a Reply