পর্তুগালে অবস্থানরত হাজারো প্রবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল পর্তুগালের অভিবাসন দপ্তর AIMA (Agência para a Integração, Migrações e Asilo) ঘোষণা করেছে যে, ২০২৫ সালের ১৫ অক্টোবরের পর থেকে মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিট (Residência Permit) আর বৈধ থাকবে না, যদি ধারক এখনো নবায়ন (renewal) প্রক্রিয়া শুরু না করে থাকেন।
এর ফলে যারা দীর্ঘদিন ধরে রিনিউ প্রক্রিয়ার অপেক্ষায় আছেন, বিশেষ করে জুন মাসের আগে রেজিস্ট্রেশন করে এখনো পেমেন্ট রেফারেন্স পাননি, তারা বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন।
যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন কিন্তু এখনো পেমেন্ট ইমেইল না পান, তাহলে https://services.aima.gov.pt/RAR/login.php এবং https://services.aima.gov.pt/RAR/login.php লিংকে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
Esqueceu-se da palavra-passe?-এ ক্লিক করুন।
আপনার ইমেইল ও জন্ম তারিখ দিয়ে Recuperar palavra passe বেছে নিন।
পাসওয়ার্ড পরিবর্তনের ইমেইল পেলে বুঝবেন, আপনার রেজিস্ট্রেশন সক্রিয় আছে এবং শিগগিরই পেমেন্ট ইমেইল আসতে পারে।
এরপর একই লিংকে ফিরে গিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করে পেমেন্ট রেফারেন্স বের করতে পারবেন।
তবে যাদের ইমেইল ভুল ছিল বা পরিবর্তনের আবেদন করেছেন (বিশেষ করে জুলাই পরবর্তী রেজিস্ট্রেশনকারীরা), তাদের আবেদনপত্রের প্রমাণ (Formulário de Contacto AIMA) নিচের ঠিকানায় ফরওয়ার্ড করতে বলা হয়েছে: renovacoes@aima.gov.pt এবং geral@aima.gov.pt এই ইমেইলগুলোতে উল্লেখ করুন যে আপনার পারমিটের মেয়াদ ১৫ অক্টোবর শেষ হচ্ছে, যাতে আপনার আবেদনটি অগ্রাধিকার পায়।
অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমাদের উপর যেন এক কঠিন সময় নেমে এসেছে। রিনিউ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকা অবস্থায় পারমিট অবৈধ ঘোষণা আমাদের বিপাকে ফেলেছে।”
তারা সবাই একে অপরের জন্য দোয়া করছেন এবং পরামর্শ দিচ্ছেন আতঙ্কিত না হয়ে দ্রুত অনলাইনে প্রক্রিয়াটি সম্পন্ন করতে। তবে সতর্ক থাকার জন্য বলা হয়েছে যা, যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু উপরের ধাপে সফল হচ্ছেন না, তাহলে এখনই অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই।

Leave a Reply