1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.২০শতাংশ

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোর বোর্ডে এইচএসসিতে
পাসের হার ৫০.২০শতাংশ

বিশেষ প্রতিনিধি :

চলতি বছরে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১লাখ ১২ হাজার ৫৭৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫৬ হাজার ৫০৯জন। পাসের হার ৫০.২০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত সংখ্যা ৫হাজার ৯৯৫জন। এর মধ্যে ছাত্র ২হাজার ৪৮০জন ও ছাত্রী ৩ হাজার ৫১৫জন। বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের সভা কক্ষে সাংবাদিকদের মাঝে এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ করার সময় বোর্ডে চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম এই ফলাফল ঘোষনা দেন।

এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিনসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় ৫৭৫টি প্রতিষ্ঠান থেকে ১লাখ ১৬৮০৯জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ১২হাজার ৫৭৪জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে অংশ নিয়ে পাশ করেছেন, ৫৬,৫০৯জন। পাসের হার ৫০.২০%। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫৫,৯৭৩জন ও ছাত্রীর সংখ্যা ৫৬,৬০১জন।

পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৯৯৫জন। জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এবছর এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ১০৭১৭জন ছাত্র ১০৪৬৩জন ছাত্রী,মানবিক বিভাগ থেকে ৩৮১৪৮জন ছাত্র ও ৪০৮৫১জন ছাত্রী ও বাণিজ্যে বিভাগ থেকে ৭১০৮জন ছাত্র ও ৫২৮৭জন ছাত্রী পরীক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৭৯৮৪জন ছাত্র ও ৭৯৪৭জন ছাত্রী, মানবিক বিভাগ থেকে ১৩৪৭২ছাত্র ও ২০৫৩১জন ছাত্রী এবং বাণিজ্য বিভাগ থেকে ৩৪৪৫জন ছাত্র ও ৩১৩০ ছাত্রী পাস করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews