চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) পরীক্ষায় শতভাগ ফেল করেছে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের সভা কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছেন।
শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বি. এন কলেজ থেকে ১১জনের একজনও পাস করেনি,খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মডেল মহিলা কলেজ থেকে ১জন অংশ নিয়ে পাস করেনি,মাগুরা জেলার সদর উপজেলার বুজরুক শ্রীকুন্দি কলেজ থেকে ৮জন অংশ নিয়ে,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সিংগর গোগালপুর কলেজ থেকে ১৮জন অংশ নিয়ে,
খুললা জেলার সদর উপজেলার খুলনা হোম ইকোনোমিক্স কলেজ থেকে ১জন অংশ নিয়ে,মাগুরা জেলার সদর উপজেলার রাউতারা এইচ. এন. মাধ্যমিক স্কুল এন্ড কলেজ থেকে ৪জন অংশ নিয়ে, সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ থেকে ৯জন অংশ নিয়ে, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল এন্ড বিজনেস মডেল কলেজ থেকে ৯জন অংশ নিয়ে,সাতক্ষীরা জেলার সদর উপজেলার আখরাখোলা আইডিয়াল কলেজ থেকে ৯জন অংশ নিয়ে, যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাঙ্করা হিজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল থেকে ৭জন অংশ নিয়ে,
সাতক্ষীরা জেলার সদর উপজেলার সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২জন অংশ নিয়ে,খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি সাহাচারাই বিদায়া মন্দির প্রতিষ্ঠান থেকে ৫জন অংশ নিয়ে, কুষ্টিয়া জেলার সদর উপজেলার আলহাজ¦ আব্দুল গনি কলেজ থেকে ৪জন অংশ নিয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বীরেন সিকদার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১১জন পরীক্ষার্থী অংশ নিয়ে,ঝিনেদা জেলার সদর উপজেলার মুনুরিয়া স্কুর এন্ড কলেজ থেকে ১৫জন অংশ নিয়ে কেউ পাস করেনি।
এছাড়া, যশোরের চৌগাছা উপজেলায় মারুয়া ইউসুফ খান স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ২৬জন অংশ গ্রহন করেন, একজনও পাস করেননি। যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ থেকে ৭জন অংশ গ্রহন করে একজনও পাস করেনি।নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেজ সোলাইমান ইন্সটিটিউট থেকে ৩৫জন অংশ নিয়ে একজনও পাস করেনি।
খুলনা জেলার তেরোখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল এন্ড থেকে ৮জন অংশ নিয়ে ও যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়ুলী স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১জনকেও পাস করেনি। শতভাগ ফেল তালিকায় এই ২০ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহনের প্রস্তাব পাঠানো হবে চলে বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply