1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পতিতালয়ের সামনে যৌনকর্মীকে ছুরিকাঘাত, যুবক আটক

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪১৮ বার পড়া হয়েছে

যশোরে পতিতালয়ের সামনে যৌনকর্মীকে ছুরিকাঘাত, যুবক আটক

যশোর শহরের বাবুবাজার পতিতালয়ের সামনে রাস্তার ওপর চাঁদাবাজির সময় রিনা ওরফে তানিয়া বেগম (২৭) নামে এক যৌনকর্মীকে ছুরিকাঘাতে জখমের ঘটনায় শান্ত ইসলাম (২২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শান্তু কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের মিজানের ছেলে। বর্তমানে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার শাহীন সিদ্দিকীর বাড়ির ভাড়াটিয়া। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

পতিতাপল্লীর বাসিন্দা নুর ইসলাম ওরফে আলী হোসেনের মেয়ে পান্না আক্তার (৩৮) থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, আসামি প্রায় সময় বাবু বাজার পতিতা পল্লীর বাসিন্দা তানিয়ার কাছে এসে চাঁদা দাবি করতো। তানিয়া টাকা দিতে অস্বীকার করলে শান্ত তাকে নানাভাবে হুমকি ধামকি দিতো। গত বুধবার সকাল পৌনে ৭টার দিকে তানিয়া পল্লী থেকে বের হয়ে পানি নেয়ার জন্য পাশের পলাশ হোটেলের সামনে যায়।

এ সময় শান্ত দেখতে পেয়ে তানিয়ার সামনে যায় এবং চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে শান্ত একটি চাকু বের করে তানিয়ার হাতে পরপর দুইটি আঘাত করে। এতে তানিয়ার হাত জখমপ্রাপ্ত হয়। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসালে ফের তানিয়াকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে তানিয়াকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, ঘটনা শোনার পর শান্তকে আটকের জন্য অভিযান চালানো হয়। বুধবার বারান্দী পাড়া কদমতলা মোড় থেকে বেলা সাড়ে ১১টার দিকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানিয়েছেন, শান্ত একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কোতালি থানায় ৬টি মামলা চলমান।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews