1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে উপাচার্যের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে উপাচার্যের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে“শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা” শীর্ষক এই সভার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, একাডেমিক অবস্থান শক্তিশালী করতে এ ধরনের মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি ক্রমেই এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সব সমস্যা ও সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”
সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা, সফলতা ও সমস্যা উপাচার্যের সামনে তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

এ সময় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রক্টর ড. মো. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews