1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে  মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা ও হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায়     যশোরেও এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে  কর্মবিরতি,পালন করা হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই কর্ম বিরতি। একই সাথে রবিবার বিকালে  প্রেসক্লাব যশোরের  সামনে   মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সারাদেশে কর্মবিরতি পালন করেন। এর অংশ হিসেবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, “আপনারা দেখেছেন ঢাকায় কিভাবে শিক্ষকদের রক্তাক্ত করা হয়েছে, হাতে হাতকড়া পরিয়ে টেনে হেঁচড়ে নেওয়া হয়েছে।

জাতির কারিগর শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো ঘুষখোর নয়, যে এভাবে অপমান-অপদস্থ করতে হবে। ন্যায্য দাবির জন্য কথা বললেই কি শিক্ষকদের রক্তাক্ত করতে হবে?”

বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি নয়, মূল বেতনের ২০ শতাংশ হারে প্রদান করতে হবে;

চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করতে হবে;কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সায়েদা বানু শিল্পী, সোহেল রানা, আনারুল ইসলাম, এহসানুল হক, দয়ানন্দ হালদার, মহিবুল্লা হক, সাহেব আলী,গোলাম মোস্তফা শিক্ষকমহোদয় এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. আমিনুর রহমান হিরু,

জুলাই আন্দোলনের নেতা ইমরান খান, শিক্ষক আলাউদ্দীন, যশোরের সামাজিক আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু,কবি জাহিদ আক্কাজ, জুলাই আন্দোলনের নেতা যশোরের সাবেক  সমন্বয়ক  রাশেদ খান সহ অন্যান্য শিক্ষক-নেতারা।

সমাবেশ পরিচালনা করেন যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খানজাহান আলী শান্ত। সভাপতিত্ব করেন শিক্ষক হাসিনুর রহমান।

বক্তারা বলেন, “শিক্ষকদের প্রতি এ রকম নির্যাতন কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews