আজ (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান”।
দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে।
এছাড়া আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (অমিত্রাক্ষর) আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই যশোরের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী আসলাম শেখ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত থাকবেন।

Leave a Reply