২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশ কর্তৃক শিক্ষকদের উপর হামলা ও গ্রেপ্তারে প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে সম্মিলিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ।
যার অংশ হিসেবে, সোমবার (১৩ অক্টোবর) দেশের এমপিওভুক্ত স্কুল– মাদ্রাসা, কলেজের সাথে একাত্মতা ঘোষণা করে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসায় পাঠদান বন্ধ করে কর্মবিরতি শুরু করেছে শিক্ষক-কর্মচারীবৃন্দ । খবর নিয়ে জানা গেছে, উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,
ওয়াদীপুর আলিম মাদ্রাসা , রাধানগর আলিম মাদ্রাসা, মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়, বরবাগ আলিম মাদ্রাসা , ধলগ্রাম, নারিকেলবাড়িয়া, খাজুরা, ছাতিয়ানতলা,
সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসায় কর্মবিরতি পালন করে শিক্ষক কর্মচারীবৃন্দ। , জানা গেছে, শিক্ষার্থীরা প্রতিদিনকার মত যথা সময়ে স্কুল মাদ্রাসায় উপস্থিত হলেও দুপুর পর্যন্ত কোন শিক্ষক পারদানের জন্য ক্লাসরুমে হাজির হয়নি।
এ পর্যায়ে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হয়, শিক্ষকদের ধর্মঘট চলছে, এজন্য কোন ক্লাস নেওয়া হবে না। যে কারণে ১১ টা থেকে বারোটার মধ্যে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেছে।
উল্লেখ্য গত রবিবার (১২, অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
এতে, অধ্যক্ষ আজিজী বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে,
ততক্ষণে তারা শহীদ মিনার ছাড়বে না। এদিকে শিক্ষকদের এই কর্মবিরতি যেন দীর্ঘস্থায়ী না হয় , সেই শঙ্কায় রয়েছে অভিভাবক মহল।

Leave a Reply