1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে নতুন তারা উজ্জ্বল নক্ষত্র শিরোনামে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে নতুন তারা উজ্জ্বল নক্ষত্র শিরোনামে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)

ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিকাল ৩টায় ইংরেজি বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায় ভালো হতে হবে, আলোকিত মানুষ হতে হবে।

পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তোমাদের জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। জীবনকে সুন্দর করে তোলার মাধ্যমেই তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে পারবে।

তিনি শিক্ষাথর্ীদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না বরং সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাবে, তবেই তোমরা সফল হতে পারবে ও যোগ্য মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা।

এছাড়াও অনুষ্ঠানে বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

সন্ধ্যায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews