1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর শুভ উদ্বোধন

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

যশোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর শুভ উদ্বোধন

যশোর অফিস :

সারা দেশের মতো যশোরেও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন । রোববার (১২ অক্টোবর) সকালে যশোর কালেক্টরেট স্কুলের অডিটোরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন যশোর ডা. মো. মাসুদ রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সিভিল সার্জন ডা. মাসুদ রানা দড়াটানা মাদ্রাসা, বাদশা ফয়সল স্কুলসহ জেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,ডেপুটি সিভিল সার্জন ডা.মো.নাজমুস সাদিক .মো.রেহেনেওয়াজ,মেডিকেল অফিসার; এবং ডা.সামিনা পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত কার্যকর ও নিরাপদ। তারা জানান, টাইফয়েড টিকা সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত এবং ইসলাম ধর্মে টিকা গ্রহণ সম্পূর্ণভাবে বৈধ (জায়েজ)। অন্যান্য ধর্মেও এর বিরুদ্ধে কোনো নিষেধ নেই।

বক্তারা আরও বলেন,“রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অধিক বুদ্ধিদীপ্ত ও কল্যাণকর।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার সব টিকাকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শিশুদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ টাইফয়েডের ভয়াবহতা থেকে মুক্ত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews