রবিবার ১২ সেপ্টেম্বর সকালে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বায়েজিদ হোসাইন।
তিনি হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন ওয়ার্ডের রোগীদের খোঁজখবর নেন, তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং সকলের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, “মানবসেবা মহান আল্লাহর নিকট ইবাদতের সমতুল্য। জনগণের সেবা ও তাদের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘারপাড়া উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং রোগীদের চিকিৎসাসেবা আরও উন্নত করার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পাশে থাকতে চায়—সুখে-দুঃখে, রোগে-শোকে। এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply