1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি: মূল হোতা গ্রেপ্তার

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি: মূল হোতা গ্রেপ্তার

যশোর অফিস :

ঢাকা থেকে চুরি করা একটি ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক কাটা চক্রের মূল হোতা মাসুদ আলম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি যশোর।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার বকচর এলাকায় শাহজাদা মোটরস নামে পুরাতন মোটর পার্টসের মাঠে।

ডিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা যশোর ডিবির সহযোগিতা কামনা করেন।

মামলাটিতে চুরি হওয়া ট্রাকটির (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১১-৭৪৭২) অবস্থান যশোরে থাকার তথ্য পাওয়া যায়।

পরে ডিবি যশোরের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া নেতৃত্বে ও এসআই অলক কুমারদের সমন্বয়ে একটি চৌকস টিম পুলিশি কৌশল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাদা মোটরসের মাঠ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি জব্দ করে এবং মাসুদ আলমকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে মাসুদ আলম স্বীকার করেন যে, ট্রাকটির সামনের কেবিন অংশ শহরের মুড়লী মোড়স্থ আমিনের গ্যারেজে রাখা আছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কেবিন অংশটিও উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত মাসুদ আলমের বাড়ি যশোরের পূর্ব বারান্দী পাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পুরাতন গাড়ির যন্ত্রাংশ ব্যবসার আড়ালে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে উদ্ধারকৃত ট্রাক ও গ্রেপ্তার আসামিকে জেলা ডিবি (দক্ষিণ) ঢাকা শাখার কাছে হস্তান্তর করা হয়।ডিবি যশোরের কর্মকর্তারা জানিয়েছেন, চোরাই যানবাহন উদ্ধার ও সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews