1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মঈনুদ্দিন হত্যা মামলায় মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট

  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোরে মঈনুদ্দিন হত্যা মামলায়
মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর অফিস :

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মইনুদ্দিন হত্যা মামলায় মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় অপর ৪ আসামির অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।

অভিযুক্ত আসামিরা হলো, ডাকাতিয়া গ্রামের পূর্বপাড়ার আব্দুল মজিদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম ও ছেলে আশিক হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে,মঈনুদ্দিন রাজমিস্ত্রির কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মঈনুদ্দিনের। চলতি বছরের ১ জুন মঈনুদ্দিনের ভাইপো সাগরকে পেয়ে আসামি আশিক ও সজিব গালিগালাজ ও মারধর করে।

পরে ঈদের ছুটিতে জমির হোসেন তার ছেলেকে মারপিট কারণ জানতে চান আশিক ও মাজিদের কাছে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ৯ জুন দুপুর ২টার দিকে জামির হোসেন স্থানীয় মচে মোল্যার লিচু বাগানে বসে ছিলেন। এ সংবাদ জানতে পেরে আসামি আশিক, সজিব, জসিম, ফারুক ও অন্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা জমিরকে ছুরিকাঘে গুরুতর জখম করে।

জমিরের চিৎকারে তার ভাই মঈনুদ্দিন ঘটনাস্থলে আসলে তাকেও ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত অবস্থায় জমির ও মঈনুদ্দিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘনায় নিহত মঈনুদ্দিনের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ৬ জনের নামউল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আশিক ও তার মা আলেয়াকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পায়ায় সজিব,মজিদ মোল্যা, জসিম,ফারুকের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত আশিক ও তার মা আলেয়া বেগমকে আটক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews