কেশবপুর উপজেলা সাতবাড়ীয়া ইউনিয়নের ৭নং(জাহানপুর) ওয়ার্ড বিএনপির আয়োজনে দাস সম্প্রদায়ের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১অক্টোবর বিকালে জাহানপুর দাসপাড়া সর্বজনীন দূর্গাপুজা মন্দির চত্তরে রতন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক ও কেশবপুর উপজেলা মহিলা দলের নেত্রী নাজমা খাতুন,
সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,
ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুল উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সাতবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিন্টু রহমান জিকু প্রমূখ।

Leave a Reply