বাংলাদেশ জামায়াতে ইসলামী ( অভয়নগর) নওয়াপাড়া শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বাজারে অনুষ্ঠিত এ সভায় উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল মত ও পেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।”
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম কুদ্দুস সাহেব, যশোর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রধান নির্বাচন পরিচালক তিনি বলেন, সমাজে নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করলেই টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরদার শরিফ হুসাইন, উপজেলা আমীর
মোঃ মতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা,সভায় নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল গনি সরদার ও শাহজালাল সাহেবসহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় ব্যবসায়ীরা অধ্যাপক গোলাম রসুলের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন এবং এলাকার বাণিজ্যিক উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যার সমাধানে সহযোগিতা কামনা করেন।






Leave a Reply