আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ (বাঘারপাড়া,অভয়নগর, বসুন্দিয়া) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন
শুক্রবার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী, ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন।






Leave a Reply