রংপুরের বদরগঞ্জ থেকে আড়াই লক্ষ টাকা আম-কাঠাল আত্মসাৎকারী ট্রাক ড্রাইভারকে ট্রাকসহ আটক করে ২ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার করলো যশোর ডিবি।
ঘটনায়
জনৈক জসিম নামের আম-কাঠালের ব্যবসায়ীর ২,৩৫,১০০/- টাকা মুল্যের আম-কাঠাল নিয়ে ইং ০৮/০৭/২০২২ তারিখ রাতে রংপুর বদরগঞ্জ থেকে ভোলার চরফ্যাসনে পৌছানোর জন্য ভাড়ায় চুক্তি ট্রাক চালক মিঠুল হোসেন তার ট্রাকযোগে রওনা দিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে আম-কাঠাল পৌছে না দিয়ে আত্মসাৎ করে। এই ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন ড্রাইভার মিঠুলের মোবাইলের তথ্য মোতাবেক ইং ১৬/০৭/২০২২ তারিখে যশোর এসে জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রুপন কুমার সরকার, পিপিএম বিষয়টি আমলে নিয়ে আত্মসাৎকারী ড্রাইভারকে আটক ও আত্মসাৎকৃত পন্য উদ্ধারের জন্য এসআই সাদ্দাম হোসেনকে নির্দেশ প্রদাণ করে।
গ্রেফতার অভিযান :
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ডিবি’র ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ইং ১৬/০৭/২০২২ তারিখ বিকালে ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর ট্রাকস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ১৭.০০ ঘটিকার সময় আত্মসাৎকারী ড্রাইভার মিঠুলকে তার ব্যবহৃত ট্রাকসহ আটক করে। সে সময় তার হেফাজত থেকে ট্রাক,মালামাল পরিবহণের বুকিং চালানের মুল কপি, আত্মসাৎকৃত পন্য বিক্রয় লব্দ বিকাশের ১৮,০০০/- টাকাসহ মোবাইল ফোন জব্দ করে ঝিকরগাছা থানায় জসিমের এজাহার দিলে ঝিকরগাছা থানার মামলা নং-১৯ তাং-১৭/০৭/২০২২ ধারা-৪২০/৪০৭/৪১১/৩৪ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে আসামী মিঠুলের হেফাজত থেকে আত্মসাৎকৃত পন্য বিক্রয় লব্দ ও ক্ষতিপুরনের ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জব্দ করা হয়। এবং ঢাকাস্থ দারুসসালাম বেড়িবাঁধ রোডে কাঁচাবাজারে অভিযান করে আত্মসাৎকৃত আমের ক্যারেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা:
১। মিঠুল হোসেন (৩৪), পিতা-আমজেদ হোসেন, সাং-মাহাতাবনগর, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
উদ্ধারকৃত
(ক) নগদ ২,১৮,০০০/-
(খ) ১টি মোবাইল ফোন
(গ) ১টি ট্রাক
(ঘ) ০৫টি আমের ক্যারেট।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”
Leave a Reply