1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সন্ত্রাসী হামলায় নারীসহ চার জন আহত, লুটের অভিযোগ

  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরে সন্ত্রাসী হামলায় নারীসহ চার জন আহত, লুটের অভিযোগ

যশোর অফিস :

যশোর সদরের আলমনগর গ্রামে দিনদুপুরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালঙ্কারসহ বিপুল অর্থ লুটের অভিযোগ উঠেছে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ভুক্তভোগী ইকবাল হোসেন থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সকালে প্রতিবেশী ফিরোজ আহমেদ, গোলাম মোস্তফা, মাসুম বিল্লাহ, ফয়সাল, মো. ফারুক এবং ফরিদপুরের আরাফাত দা, হেসো, সাবল ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় লাবনী খাতুন , সোনালী খাতুন , রোজিনা খাতুন এবং শিশু রোহানী আহত হন। এর মধ্যে লাবনী খাতুনকে রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া হামলাকারীরা জোরপূর্বক লাবনী, সোনালী ও রোজিনার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং ড্রয়ারে থাকা ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার সময় বাদী ইকবাল হোসেন ও তার ভাই বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং কোতোয়ালী থানাকে অবগত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি নিয়ে খেঁাজ খবর নিচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews