1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতই একমাত্র বিকল্প শক্তি” — অধ্যাপক গোলাম রসুল

  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতই একমাত্র বিকল্প শক্তি” — অধ্যাপক গোলাম রসুল

স্টাফ রিপোর্টার :

শুক্রবার ১০ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে ৮নং বাসুয়াড়ী ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েটি বাড়ি । এদিন বাসুয়াড়ী, রামচন্দ্রপুর, মাহমুদপুর খানপাড়া ও পাকেরআলী এলাকায় এই কার্যক্রম চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দলীয় সংসদ পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

উঠান বৈঠকে বক্তৃতাকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, “বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প শক্তি। দুর্নীতি, অন্যায় ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। জনগণ যদি সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ ন্যায় ও কল্যাণভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করে একটি নিরাপদ, শান্তিময় ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে নৈতিকতা ও সৎ নেতৃত্ব ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। জামায়াতে ইসলামী জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গঠনে কাজ করছে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ. জব্বার।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবু মুসা।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত অতীতের মতো ভবিষ্যতেও মাঠে থাকবে।

বক্তৃতা পর্ব শেষে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নির্বাচন ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় নেতাকর্মী, মুরুব্বি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews