1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মণিরামপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে ও আরেক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে ঘটনাদুটি ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম ও কুলটিয়া গ্রামে।

প্রথম ঘটনায়, খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাত্তার মাছ ধরার জন্য নালায় ঘুনি পেতে যান।

পরে রাত একটার দিকে ঘুনি তোলার জন্য গেলে প্রতিবেশী মাছচাষি জসিম উদ্দিন তার ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা গুনা তারে স্পর্শ করলে সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, কুলটিয়া গ্রামে অমল রায় (৫০) নামের আরেক কৃষক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে অমল রায় খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান।

ভোরে তার স্ত্রী নিভা রায় ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার ফ্যানের হুকে গামছা দিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দুটি ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় মনিরামপুর থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews