1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬ তিনজন পুলিশ হেফাজতে

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

যশোরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬তিনজন পুলিশ হেফাজতে

শহিদ জয়, যশোর অফিস :

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয়জন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়,প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত। সকালে রবিউল এক ব্যক্তিকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিলেন বলে অভিযোগ।

এ সময় চঞ্চলের বাবা মধু গাজী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চঞ্চল ও তাঁর ভাই তুহিন ঘটনাস্থলে গেলে রবিউল, তাঁর ছেলে মুন্না ও ভাই বেলালসহ আরও কয়েকজন সেখানে আসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন,‘কি নিয়ে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় হত্যার অভিযোগে তিনজনসহ উভয় পক্ষের কয়েকজনকে পুলিশ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে, রবিউল  বিল্লাল হোসেন ও  মাহিম সাদ্দাম ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews