1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয় শিশু দিবস ছবি পুলিশ সুপার যশোরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

জাতীয় শিশু দিবস ছবি পুলিশ সুপার

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

যশোর অফিস :

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যে যশোরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন,“জাতীয় কন্যাশিশু দিবস সমাজে নারীও কন্যাশিশুর অধিকার, মর্যাদাও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার একটি সুযোগ এনে দেয়। আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী ও পরিপূরক শক্তি।”

তিনি আরও বলেন,“অনেক নারী মানসিক চাপে ভোগেন কারণ তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশে সংকোচ বোধ করেন। শারীরিকভাবে সক্রিয় থাকা, ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখা মানসিক সুস্থতার প্রথম ধাপ। নিজের অধিকারের কথা বলা কোনো অপরাধ নয়—বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।”

রওনক জাহান বলেন, “আমরা চাই আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক। তাদের জন্য এমন একটি সমাজ তৈরি করতে হবে, যেখানে নিরাপত্তা, সম্মান, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত থাকবে।

নারী ও পুরুষ একে অপরের সহযোগিতার মাধ্যমেই মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আলোচনা শেষে কন্যাশিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

দিবসটি উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews