1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্বামী অমিয় কুমার ঘোষ তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (৮ অক্টোবর) যশোর সদরের খোজারহাট গ্রামের বিমল কুমার ঘোষের ছেলে অমিয় কুমার ঘোষ এই মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মণ্ডল মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারি করেছেন। বাদীর আইনজীবী নব কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো সাতক্ষীরা তালা উপজেলার সরুটিয়া গ্রামের কৃষ্ণপদ ঘোষের মেয়ে পামেলী ঘোষ এবং স্ত্রী শিখা রাণী ষোঘ। অভিযোগে বলা হয়,

চলতি বছরের ১৮ এপ্রিল অমিয় ঘোষ পারিবারিকভাবে পামেলীকে বিয়ে করেন এবং বিয়ের সময় ৫ লাখ টাকার গহনা দেন। কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির প্ররোচনায় পামেলী তার স্বামীর কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে শুরু করেন।

এক পর্যায়ে ১০ লাখ টাকা বা দুই কাঠা জমি কিনে দলিল করার চাপ দেয়। স্বামী রাজি না হওয়ায় পামেলী ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৩ জুলাই শাশুড়ির সঙ্গে তার বাড়ি বেড়াতে আসে এবং কথাবার্তার একপর্যায়ে যৌতুক না দিলে সংসার না করার হুমকি দেন।

এদিন পামেলী ও তার মা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা এবং ৫ লাখ টাকার গহনা নিয়ে চলে যান। মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় অমিয় যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews