1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেনসিডিল মামলায় ট্রাক চালক খায়রুলের যাবজ্জীবন কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

যশোরে ফেনসিডিল মামলায় ট্রাক চালক খায়রুলের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার ট্রাক চালক খায়রুল ইসলামকে ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল অধিকারী। বুধবার (৮ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম যশোর সদরের ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৮ মার্চ ভোর ৫টার দিকে যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে।

এ সময় খায়রুল ইসলামের সিটের পিছনের বক্স থেকে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে খায়রুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর আদালতে দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন বিচারক। খায়রুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews