স্টাফ রিপোর্টার ঃ আজ ৮ডিসেম্বর বাঘারপাড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বাঘারপাড়া শক্র মুক্ত হয়। প্রতি বছর এই দিবস টি বাঘারপাড়া প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়।
এই দিনে পাক সেনাদের হটিয়ে ৮ ডিসেম্বর বাঘারপাড়া পাইলট হাই স্কুল মাঠে সেদিন শত শত মানুষের উপস্থিতিতে স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস।
মুক্তিযুদ্ধের চেতনায় সুখি-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার শপথ নিয়ে শত্রুর মোকাবেলা করেন এই উপজেলা এক ঝাক বীর যুবকেরা,যার নেতৃত্বদেন যুদ্ধাহত আব্দুল আজিজ বিশ্বাস, এদিনে সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি,র্যালী,আলোচনা ও শহিদদের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করা হয়ে থাকে। যুদ্ধাহত আব্দুল আজিজ বিশ্বাসের সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুর গ্রামের সুবাষ চন্দ্র বিশ্বাস,নলডাঙ্গা গ্রামের উসমান গনি,জহুরপুর ইউনিয়নের স্বামী স্বরণ,ধলগ্রামের আব্দুল জলিল,জামাল উদ্দীন,শরিফ উদ্দীন প্রমুখ।

আলোচনায় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতকরনের দাবি জানানো হয়ে থাকে,এই দিনে তখন কার স্মৃতি স্বরণ করে ততকালিন কমান্ডার আব্দুল আজিজ বিশ্বাস বলেন, ৭ডিসেম্বর আমরা সন্মখ যুদ্ধে পাকসেনা ও রাজাকারদের হটিয়ে মুক্তকরি বাঘারপাড়া উপজেলার একটি এলাকা ধলগ্রাম,সেদিন পাকসেনা ও রাজাকারেরা আমাদের ভয়ে পশ্চিমে পালিয়ে যায়,এর পর আমরা অপেক্ষা করতে থাকি আগামিকালের সূর্যোদয়ের,এক সময় দেখি পূর্বগগনে জলে উঠলো ৮ ডিসেম্বরের আনন্দো মুখর কিরণ, মুক্ত হলো গোটা বাঘারপাড়া উপজেলা,

সকাল হতেনা হতে চারিদিক থেকে ঢোলডগরের ধনিতে মুখরিত হয়ে উঠলো পাইলট স্কুল মাঠ, হাজার হাজার নারি পুরুষ ঢোলের তালে তালে নেচে গেয়ে উপস্থিত হতে লাগে পাইলট স্কুল মাঠে,সেইদিন জনগন আমার নাম যেন ভালো বেসে তারা ভুলেই গেল সকলে আমাকে কমান্ডা বলে ডাকতে থাকে,যখন ঘড়ির কাটা ঠিক ১০টা বাজার সংকেত দিলো তখন আমি আমার সহযোদ্ধাদের নিয়ে জাতীয় সংগীতের তালে তালে এদশের লাল সবুজের তৈরী জাতীয় পতাকাটি উত্তোলন করি।
এসময় উপস্থিত হলো উপজেলার বিভিন্ন পেশার সম্মানীয়রা,এরপর স্যালেন্ডার করতে আসতে থাকে পাকিস্তানের বন্ধু বাংলার সত্রু রাজাকার ও পাকসেনাদের বন্ধুরা ।এক এক করে সে দিন মোট জমা হয় ২৮৫ টি অগ্নীঅস্ত্র(মেশিন গান) সেগুলি জমাদিয় যশোরের কোর্টে,পরের দিন আমার হাতে স্যালেন্ডার করে বাঘারপাড়ার আজমেহের পুর গ্রামের মসিউল আযম (সাবেক বাঘারপাড়া জামায়াতের আমির সেই দিনই মসিউল আযম কে নিয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ বিশ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে রেখে আসেন।
এভাবেই রাজাকাররা স্যালেন্ডার করতে থাকে। ৮ডিসেম্বর মুক্ত হয়ে গেল গোটা বাঘারপাড়া উপজেলা।হটে গেল পাকবাহিনী। আর আমরা বাঘারপাড়া বাসি এদিন টিকে ঘিরে নানান উৎসব আয়োজনের মধ্যদিয়ে আজও পালন করে আসছি।


Leave a Reply