চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের পিতা ও মাকে মারপিট করে হত্যা চেষ্টা, ভাংচুর ও টাকা কেড়ে নেয়ার অভিযোগে ছেলে সেলিম হোসনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার আসামি সেলিমের পিতা শুকুর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি সেলিম হোসেন মাদকে আশক্ত। নেশার টাকা যোগাড় করতে চুরি ছিনতাইসহ অপরাধমুলক কার্মকান্ডে জড়িত। মাঝে মাঝে টাকার জোগাড় না হলে বাড়িতে এসে টাকার জন্য মা ও পিতাকে গালিগালাজ ও মারপিট করে। ৬ ডিসেম্বর বিকেলে সেলিম মা ও পিতাকে গালিগালাজ করতে ১ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সেলিম ঘরে ঢুকে ভংাচুর ও ৫ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় তার মা ও পিতা বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে তাদের হত্যার চেষ্টা করে। এরমধ্যে প্রতিবেশীরা এগিয়ে আসলে মা ও পিতাকে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে চলে যায়।
Leave a Reply