ঐক্য ঐক্য ঐক্য। ঐকের কোন বিকল্প নেই।সকল ভেদাভেদ ভুলে ঐক্যের উপর গুরুত্বারোপ করে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিততে হলে সকল দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি-বিভাজন,মতভেদ ভুলে ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচনী লড়াইয়ের মাঠে নামতে হবে। ঐক্যছাড়া নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন হবে।
ঝিকরগাছা উপজেলা বিএনপি’র এক জরুরী মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। মঙ্গলবার সকালে (০৭অক্টোবর) ঝিকরগাছা উপজেলা বিএনপি আয়োজিত ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেরা নাজমুল সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির নেতৃত্বের মধ্যেকার দ্বিধাদ্বন্দ, বিভক্তি-বিভাজনের কঠোর সমালোচনা করে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ অবিলম্বে নিজেদের মধ্যেকার ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর দাবি জানান। নেতৃবৃন্দ বলেন,আমরা দলের ভেতর কোন লবিং-গ্রুপিং,বিভক্তি- বিভাজন দেখতে চাই না। শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে কোন মতবিরোধ প্রত্যাশা করিনা।
এসবের অবসান চাই। কে আমার লোক, আর কে আমার লোক নয় এই বলে দলের ভেতর বিভাজন তৈরি করবেন না।এই মানসিকতা পরিহার করতে হবে। নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এখনই ইস্পাত কঠিন ঐক্য করতে না পারলে ধানের শীষ প্রার্থী যেই হোন না কেন পরাজয় ঠেকানো যাবেনা। ঐক্যবদ্ধ থাকলে বিএনপি’র বিজয় কেউ ঠেকাতে পারবেনা। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু,দলের পক্ষ থেকে প্রাপ্য সম্মান মূল্যায়ন পাইনি।
দলের একজন নিবেদিত, পরীক্ষিত ও ত্যাগী কর্মী উল্লেখ করে একজন নেতা ক্ষোভের সাথে বলেন, এতকিছুর পরও আমাকে নতুন করে প্রমাণ দিতে হবে আমি কেমন বিএনপি নেতা? প্রশ্ন রেখে এই নেতা বলেন, তবে কি আমার মৃত্যুর মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে আমি বিএনপি নেতা? বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতাদের উদ্দেশ্য করে নেতৃবৃন্দ বলেন, ঐক্যমত না হলে, এক মঞ্চে, এক কাতারে সম্মিলিতভাবে নির্বাচন না করে বিচ্ছিন্নভাবে প্রচারণায় নামলে বিজয়ী হওয়া যাবে না।
প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় নির্বাচন পরিচালনা কমিটি ও সেল গঠনের পরামর্শ দিয়ে তৃণমূল নেতৃবৃন্দ আরো বলেন,নেতাদের মধ্যে সমন্বয়ের পাশাপাশি পদ বঞ্চিত নেতাদের সম্মানের সাথে মূল্যায়ন করতে হবে
দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্তদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছ
পদবঞ্চিত ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তি-সন্নিবেশ করার দাবিও তোলা হয় এই মতবিনিময় অনুষ্ঠানে। উপজেলা বিএনপির স্থায়ী দলীয় কার্যালয়ের ব্যাপারে সিদ্ধান্ত ঝুলে থাকায় নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের পরিবর্তে প্রেসক্লাবে অনুষ্ঠান করায় নিজেদের চরম ব্যর্থতা,হীনমন্যতা ও উদার মানসিকতার অভাব বলে কঠোর সমালোচনা করেন।
অবিলম্বে এই বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন তারা। তৃণমূলের নেতারা অভিমত ব্যক্ত করে বলেন, দলের একাধিক প্রার্থী থাকলেও আমরা সবাই ধানের শীষের লোক। ধানের শীষ বিজয়ী করতে হবে -এমন দৃঢ় সংকল্প নিয়ে নির্বাচনী মাঠে সবাইকে একযোগে একসঙ্গে নির্বাচনী প্রচারণায় নামতে হবে।
সভা- সমাবেশ,মিছিল-মিটিং গণসংযোগ একযোগে চালাতে হবে।যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বিএনপি নেতা এনামুল হক, শাহিন আহমেদ, মহিলাদল নেত্রী নাহিদ আক্তার, রিপা খাতুন, হিরা মনি আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন,
সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুজ্জামান খান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আবুল খায়ের,
ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল ইসলাম লিন্টু ও মোশাররফ হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হবিবর রহমান, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান,
সাধারণ সম্পাদক জামশেদ আলী, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, বাকঁড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন প্রমুখ। দলের সভাপতি সাবিরা নাজমুল তার সমাপনী বক্তব্যে পদবঞ্চিত দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নে আশ্বস্ত করে বলেছেন, উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে এখনো সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে।
সবাইকে দলের পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কিছু ভুল ত্রুটি থাকতেও পারে। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা আবার একত্রিতভাবে দলীয় অফিসটি কার্যকর করার পাশাপাশি সেখানে নিয়মিত দলীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারব।
দলের সাধারণ সম্পাদক এডভোকেট সামাদ হাসান নিপুন সকল বক্তার বক্তব্য নোট আকার লিপিবদ্ধ করে তাঁর দলের আগামীর নির্বাচনী কর্মপরিকল্পনার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply