1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ব্যবসায়ীদের সঙ্গে অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ব্যবসায়ীদের সঙ্গে অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া পৌর শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে বাঘারপাড়া বাজারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল মত ও পেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।”

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সমাজে নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করলেই টেকসই উন্নয়ন সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আ. হায়, আলিয়ার রহমান, মাওলানা আমানুল্লাহ, পৌর সেক্রেটারি অধ্যাপক আ. হকসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

সভা শেষে স্থানীয় ব্যবসায়ীরা অধ্যাপক গোলাম রসুলের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন এবং এলাকার বাণিজ্যিক উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যার সমাধানে সহযোগিতা কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews