1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে সংবর্ধনা প্রদান করলো আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে সংবর্ধনা প্রদান করলো আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট

যশোর অফিস :

শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে অন্যরকম বিশ্ব শিক্ষক দিবস পালন করলো যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। শিক্ষকদেরকে সম্মান জানাতে বিশেষ এই দিবসটিতে তাদের ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান এবং কেক কাটার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

রোববার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির আলোচনা করেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।

এসময় তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষা এবং সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি থাকে তারা হলেন শিক্ষক। শিক্ষার্থীদের ব্যক্তি জীবন ও ক্যারিয়ার গঠনে শিক্ষকদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।

সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। নান্দনিক এই আয়োজনের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোছা: মেহেরুন্নেসা, নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

পবিত্র কুরআন ও শ্রীমত ভগবদ গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য, কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করা হয়।

ছাত্র-শিক্ষকদের নিয়ে নাটিকা পরিবেশন করেন নার্সিং ছাত্রীরা।সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী সুরাইয়া আক্তার ইভা ও জারিন তাসনিম। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews