যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের লাল্টু মণ্ডলকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনায় স্ত্রী সুরাইয়া খাতুনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আওয়াল হোসেন। অভিযুক্ত সুরাইয়া খাতুন যশোর সদরের কেফায়েত নগর গ্রামের ইউনুচ মোল্যার মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, লাল্টু বিমান বাহিনীতে বেসামরিক পদে চাকরি করতেন।


ঘটনার ৮ মাস আগে লাল্টু পারিবারিকভাবে সুরাইয়া খাতুনকে বিয়ে করেন। চলতি বছরের মার্চ মাসে লাল্টু ছুটিতে বাড়ি বেড়াতে আসে। ২৭ মার্চ গভীর রাতে লাল্টুর স্ত্রী সুরাইয়া খাতুন তার শাশুড়িকে ঘুম থেকে ডেকে জানান, লাল্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিষয়টি জানার পর নিহতের বড় ভাই মনিরুজ্জামান মিন্টু এবং মা রুমের মধ্যে যেয়ে দেখেন, লাল্টু মেঝেতে শোয়ানো অবস্থায় আছে। এরপর লাল্টুকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মারাগেছে বলে জানান। সকালে পুলিশ এসে লাল্টুর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ সময় পুলিশের সন্দেহ হওয়ায় লাল্টুর স্ত্রী সুরাইয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করলে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে। এ ব্যাপারে নিহতের ভাই মনিরুজ্জামান মিন্টু বাদী হয়ে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ নিহতের স্ত্রী সুরাইয়া খাতুনকে আদালতে সোপর্দ করলে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
এ মামলার তদন্তকালে আটক আসামির দেয়া তথ্য ও স্বীকারোক্তিতে হত্যার সাথে জড়িত থাকায় নিহতের স্ত্রী সুরাইয়াকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।সূত্র ঃ দৈনিক স্পন্দন


Leave a Reply