1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপে অভিজ্ঞতা জালিয়াতি করে অধ্যাপক হওয়ার অপচেষ্টা নস্যাৎ

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপে অভিজ্ঞতা জালিয়াতি করে অধ্যাপক হওয়ার অপচেষ্টা নস্যাৎ

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অভিজ্ঞতা জালিয়াতির মাধ্যমে অধ্যাপক পদে নিয়োগের অপচেষ্টা রাষ্ট্রপতির হস্তক্ষেপে নস্যাৎ হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড.মো.মেহেদী হাসান, যবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক।

অভিযোগ রয়েছে,অধ্যাপক পদে আবেদনের সময় তাঁর মোট শিক্ষকতা অভিজ্ঞতা ছিল মাত্র ৭ বছর ২৮ দিন, যেখানে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

তিনি পূর্বে বাংলাদেশ বেতারে কর্মকর্তা হিসেবে কাজ করলেও, সেটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতা হিসেবে গণ্য নয়। তবু তিনি সেই অভিজ্ঞতা যোগ করে যোগ্যতা অর্জনের চেষ্টা করেন।

তৎকালীন উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বোর্ডে তাঁকে একমাত্র প্রার্থী হিসেবে অধ্যাপক পদে সুপারিশ করা হয়। বিষয়টি প্রকাশ পেলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং রিজেন্ট বোর্ডে অনুমোদন স্থগিত থাকে।

পরবর্তীতে বিষয়টি রাষ্ট্রপতির নিকট পাঠানো হলে, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি জালিয়াতির প্রমাণ পেয়ে ড.মেহেদী হাসানের নিয়োগ সুপারিশ বাতিল করেন। এরপর যবিপ্রবি প্রশাসন গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তারা জানান, এই ধরনের জালিয়াতির জন্য সংশ্লিষ্ট ব্যক্তির পদাবনতি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন। তাঁরা বলেন, “অভিজ্ঞতা জালিয়াতি করে অধ্যাপক হওয়ার চেষ্টা একটি গুরুতর নৈতিক অপরাধ এমন ব্যক্তি শিক্ষকতার মর্যাদা রাখেন না।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews