যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার আহ্বায়ক রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে এদিন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারন সম্পাদক শামসুর রহমান,
পৌর সম্পাদক আব্দুর রহমান মিন্টু, থানা সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এএফএম আসলাম হোসেন, পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুমার কুন্ডু,
যুগ্ম আহ্বায়ক সমীরণ রায়, তপন কুমার কুন্ডু, ডাক্তার মুরারী মোহন দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ, প্রদীপ বিশ্বাস প্রমুখ। বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার নেতৃবৃন্দ বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে বলে মতপ্রকাশ করেন।
একই সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা, মামলা ও চাঁদাবাজি বন্ধে এবং সাস্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি নেতাদের সহায়তা কামনা করেন।

Leave a Reply