1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডেভোলপারের ফ্ল্যাট দখল, হত্যার হুমকি থানায় অভিযোগ

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোরে ডেভোলপারের ফ্ল্যাট দখল, হত্যার হুমকি থানায় অভিযোগ

যশোর অফিস :

যশোর শহরের কারবালা রোড এলাকায় এস, এইচ, বিল্ডার্স নামে একটি ডেভোলপারের ফ্ল্যাট দখল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এস, এইচ, বিল্ডার্স ডেভোলপার এর স্বত্বাধিকারী এস এম রফিকুল ইসলাম হীরক ২৫ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশের ঘটনাটি তদন্ত করছেন। তবে আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উক্ত ফ্লাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে তাদের মালামাল উঠাচ্ছে এবং এস এইচ বিল্ডার্স এর মালিকের মালামাল লুটপাট করছে ও জোরপূর্বক তাদের কর্মকান্ড চালাচ্ছে।

অভিযোগে রফিকুল ইসলাম হীরক জানান, তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকায় নিজ অর্থায়নে একটি আটতলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের ষষ্ঠ তলায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। গত ১১ সেপ্টেম্বর একই এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরব, ফেন্সি হাসান ও জিসান ওই ফ্ল্যাটের তালা ভেঙে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে গত ৪ মে একই চক্র ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে দাবি করেন হীরক। বর্তমানে তারা ফ্ল্যাটটি দখল করে রেখেছে এবং হীরক ও তাঁর মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

রফিকুল ইসলাম হীরক থানায় দায়ের করা লিখিত অভিযোগে নিজের ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কোতোয়ালি মডেল থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews