1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী অধিকার সুরক্ষা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোরে সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী অধিকার সুরক্ষা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী অধিকার সুরক্ষা পরিষদ, যশোর জেলা কমিটির এক পরিচিতি সভা শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান লিটু। তিনি বলেন, “সরকারিকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের পূর্বের বেতন গ্রেড বহাল রাখা,

কার্যকর চাকরিকালের ভিত্তিতে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান এবং আত্তীকরণ বিধিমালার অসংগতিগুলো সংশোধন করে ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম খোকন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল জব্বার।

সভায় সভাপতিত্ব করেন সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষক ও পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম।

এসময় আরো বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হাসানুজ্জামান,

চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ফিরোজ কবির, সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের জয়নাল আবেদীন এবং নওয়াপাড়া সরকারি কলেজের হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, সরকারিকরণের আগে কলেজগুলোতে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউসি) বিধি অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করে বেতন নির্ধারণ করা হতো।

কিন্তু সরকারিকরণের পর অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বেতন গ্রেড অবনমন করে আত্তীকরণ করায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পারভীন আক্তার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews