1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী ভুট্টোসহ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী
ভুট্টোসহ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর অফিস :

বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টোসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান।

অভিযুক্ত অপর আসামিরা হলো, খড়কি কবরস্থান এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, খড়কি কাসারদিঘীর পাড় এলাকার মৃত আমির আলী শেখের ছেলে কালু ও নুর ইসলামের ছেলে শাহ আলম।

অভিযুক্ত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টো শহরের খড়কি বামন পাড়ার মফিজুল ইসলাম ওরফে মফিজের ছেলে।মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১৬ এপ্রিল রাতে ডিবি পুলিশের একটি দল খড়কি বামনপাড়ার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ভুট্টোসহ অপরিচিত কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তল্লাশি করে ৫টি বোমা, ১টি তলোয়ার, ৪টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করে।

এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় সন্ত্রাসী ভুট্টোসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ভুট্টো বাদে সকল আসামিকে পলাতক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews