1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের সংসদ পদপ্রার্থী এ্যাড: বায়েজিদ হোসেনের মোটরসাইকেল শোডাউন

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের সংসদ পদপ্রার্থী এ্যাড: বায়েজিদ হোসেনের মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ ( অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন এর নির্বাচনী প্রচারণায় এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মোটরসাইকেল শোডাউনটি ০৪ আক্টবর শনিবার সকাল ১০ টাই বাঘারপাড়া উপজেলার মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে রায়পুর, বন্দবিলা, জহরপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারিকেল বাড়িয়ায় অবস্থান করে। পরবর্তীতে বিকালে ধলগা, দোহাকুলা,জামদিয়া, বাসুয়াড়ি, দরজাহাটের বিভিন্ন গ্রাম ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় মহিলা ডিগ্রী কলেজে গিয়ে উক্ত শোডাউন শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত নেতাকর্মী উক্ত মোটর সাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মার্কার যশোর-০৪ আসনে অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইনকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় তাদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তাদের মতে, এই আসনে অ্যাডভোকেট বায়েজীদ সততায়, দক্ষতায় ও শিক্ষাগত যোগ্যতায় অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে । অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশুনা শেষ করে দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। অন্যদিকে তিনি সরকারি মাদ্রাসা ই আলিয়া থেকে কামিল (মাস্টার্স) ডিগ্রী প্রাপ্ত।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার শাখার দলীয় কার্যালয়ের সামনে শতশত মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান মহিলা ডিগ্রী কলেজ মাঠ থেকে তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে এ শোডাউন করেন।

সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাও: বায়েজীদ বলেন, আজকের এ শোডাউন আমাদের আন্দোলনের শক্তি। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের প্রতি বাঘারপাড়া সর্বস্তরের জনসাধারণের ভালোবাসার প্রতিফলন। আপনারা যারা এই আনন্দঘন মুহুর্তে শরীক হয়েছেন তারা সবাই প্রমাণ করেছেন, জনগণ এখনো ন্যায় ও ইনসাফের পক্ষে আছে। তাঁরা সবাই সৎ ও যোগ্য নেতৃত্বের সাথেই দাঁড়াতে চায়। এই শোডাউন কোন প্রদর্শনী নয় বরং এটি দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে মুষ্টিবদ্ধ অবস্থান।

উক্ত মোটরসাইকেল শোডাউনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা মুজাহিদুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী প্রভাষক মাওলানা ফজলুল করীম এবং যুগ্ম সমন্বয়কারী মাওলানা বেলাল হোসেন প্রমূখ।

এ নিউজ লেখা পর্যন্ত শোডাউন চলোমান ছিলো ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews