1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার এগারোখানে কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার এগারোখানে কমরেড অমল সেন
ট্রাস্ট স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া ও নড়াইলের সীমান্তবর্তী এলাকা এগারোখানের বাকড়ীতে ফ্রী মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। বুধবার (১অক্টোবার) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্যকেন্দ্র।

এতে এগারোখান অঞ্চল ছাড়াও অন্য এলাকার অনেকেই এ সেবা নেন। মেডিকেল ক্যাম্পের প্রধান ছিলেন গাইনি বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

শারদীয় দুর্গোৎসব চলাকালে প্রতিবছর এ সেবার আয়োজন করে তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্য কেন্দ্র। ১ অক্টেবার দুর্গোৎসবের মহানবমীর দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ মেডিকেল সেবা।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কমরেড অমল সেনের স্মৃতিসৌধের পাশেই নির্মিত স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন এগারোখান ও এর বাইরের কমপক্ষে দুইশত অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সহায়তা পান।

এতে গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। এতে উপস্থিত ছিলেন, কমরেড অমল সেন ট্রাস্ট স্বাস্থ্য কেন্দ্রের সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সাধারন সম্পাদক ডা. কল্যাণ অধিকারী, কোষাধ্যক্ষ মিলন বিশ্বাস, সদস্য সাবেক ব্যংক কর্মকর্তা দুলাল বিশ্বাস,

অব. শিক্ষক উজ্জ্বল বিশ্বাস, রনজিত বিশ্বাস, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অব. শিক্ষক রনজিত বিশ্বাস, মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরেড নির্মল বিশ্বাস, অমল ভট্র, দিনদয়াল ঘোষ, ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম, কমরেড স্বপ্না সেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews