1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রতিবেশীর হামলায় মা-ছেলে আহত, কান ছিড়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোরে প্রতিবেশীর হামলায় মা-ছেলে আহত, কান ছিড়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ

যশোর অফিস :

যশোরের সদর উপজেলার দক্ষিণ তালবাড়ীয়া মাঠপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে মারপিট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত মমতাজ বেগমের কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে ও কান মারাত্মকভাবে জখম হয়েছে। এ ঘটনায় মোছাঃ মমতাজ বেগম (৫৩) বাদী হয়ে প্রতিবেশী হাসিবুল (৫৫)

ও তার স্ত্রী চায়না (৪৮)-এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। আহতদের মধ্যে মমতাজ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে,ও ছেলে নূর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বাদী মমতাজ বেগম নিজ বাড়ির সামনে অবস্থানকালে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগাল করে। প্রতিবাদ করলে তাকে টেনে-হিঁচড়ে নিজেদের উঠানে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় চায়না তাকে কামড় দিয়ে রক্তাক্ত করে এবং কানে থাকা প্রায় তিন আনার ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হাসিবুল বাদীর পরিধেয় কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। বাদীর ছেলে নুর মোহাম্মদ (২৩) এগিয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। তবে সে ডান হাতে ঠেকালে হাতের কব্জিতে গুরুতর জখম হয়।

পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়। পরে আহত মা-ছেলেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বাদী মমতাজ বেগম আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দাখিল করেছেন।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেছেন,একটি অভিযোগ এসেছে ,তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews