ঝিকরগাছায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দশম তিথিতে অসংখ্য ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে অশ্রুসিক্ত পরিবেশে দিতে হলো প্রতিমা বিসর্জন।
এ সময় ভক্তদের পক্ষ থেকে পুরোহিতদের আশীর্বাদের সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়।নারী ভক্তদের মাঝে চলেএকে অপরের সিঁদুর পরিয়ে দেয়ার প্রতিযোগিতা।

এ শুভক্ষনে হাজারো ভক্ত-পুণ্যার্থী নারী-পুরুষ কপোতাক্ষ ঘাটে আগত প্রতিমা গুলোকে একে একে অশ্রুসিক্ত বিদায় জানান।
এবারের উৎসবে পৌরসদর সহ ১১টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ শারদীয় দুর্গোৎসবের বর্ণিল ও বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। আলোকসজ্জায় সজ্জিত করা হয় প্রতিটি পূজামন্ডপ।
এবার বেশিরভাগ পূজামন্ডপ ও মন্দিরের প্রতিমা ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদে বিসর্জন দেয়া হয়েছে। কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দুর্গাপূজা ঘিরে সন্ধ্যারতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,
সমন্বিত উদ্যোগ ও সকলের আন্তরিক সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যবৃন্দ,পূজামণ্ডপ সমূহের পুরোহিত,আয়োজক
কমিটির নেতৃবৃন্দসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন কর।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা শাখার সভাপতি বাবু দুলাল চন্দ্র অধিকারী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি দত্ত শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে
অব্যাহত সহযোগিতা পাওয়ায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এদিকে যশোরের ঝিকরগাছা বারোয়ারী (কেন্দ্রীয়) পূজা মন্দিরে একটি ব্যতিক্রমধর্মী মাতৃপূজার আয়োজন করা হয়।।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বরোয়ারী মন্দির কমিটি ব্যতিক্রমধর্মী এ মাতৃপূজার আয়োজন করে। মাতৃপূজায় আসা সন্তানরা জানিয়েছেন, সকল জন্মদাত্রী মা-ই একেকজন দূর্গতিনাশিনী এবং দশভুজারুপে থাকেন।
মৃন্ময়ী মা-কে পাঁচদিন ব্যাপী চিন্ময়ী রুপে আরাধনার পর দর্পণ বিসর্জনের মাধ্যমে দূর্গতিনাশিনী মাতাকে মর্ত্যলোক বিদায় দেওয়া হয়। কিন্তু এরপর থেকে যায় আমাদের বাস্তব জীবনের জন্মদায়ীনি দশভুজা মা।
যার প্রতি অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকলেও কখনো আনুষ্ঠানিক ভাবে বলা হয়ে উঠে না মা তোমাকে খুব ভালোবাসি, তুমিই আমার দশভুজা মা। মাতৃপুজার সময় সন্তানেরা নিজ হাতে জল দিয়ে মায়ের পা ধুয়ে দিয়ে বেদ মন্ত্র উচ্চারন করে এবং মায়ের পায়ে পুষ্প অর্পণ করে।
এই সময় মন্দির প্রাঙ্গণে তৈরী হয় এক আবেগঘন পরিবেশ। এসময় সন্তানেরা অশ্রুসিক্ত হয়ে মায়েদের পদযুগল জড়িয়ে কাঁদতে থাকে। মায়েরা অশ্রুসিক্ত হয়ে প্রাণভরে সন্তানদের আর্শিবাদ করে বুকে জড়িয়ে নেন।
এসময় মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, সেক্রেটারী তড়িৎ দাস সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।






Leave a Reply