যশোর জেলা পরিষদের ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে। ১৮৮৬ সালে তৎকালীন বৃটিশ আমলের অনুমোদিত স্থাপিত জেলা পরিষদের অবকাঠামোকে উপেক্ষা করে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষটির দু’টি দরজা ও দু’টি জানালা এবং ওয়াশরুম ভেঙ্গে আধুনিকতার ছোয়া দেয়া হচ্ছে।
নতুন করে আধুনিকতা ছোয়ার খরচের হিসাব নিকাশ কোথা থেকে আসছে সে ব্যাপারে কেউ কোন মুখ খুলছেনা। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ও দরপত্র আহবান বিহীন জেলা পরিষদের এই ব্যয়ের খাত কিভাবে করা হচ্ছে এটা খোদ জেলা পরিষদে কর্মরত কর্মচারী ও যশোরের বিভিন্ন পেশার মানুষের মধ্যে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে।
বৃটিশ আমলে গড়া যশোর জেলা পরিষদের ঐতিহ্যকে উপেক্ষা করে দরজা ও জ¦ানালাসহ অবকাঠামো পরিবর্তন নিয়ে উঠে এসেছে নানা গুঞ্জন।
জেলা পরিষদ সূত্রে জানাগেছে,সম্প্রতি এ পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান বদলী হওয়ার পর এ পরিষদে নির্বাহী কর্মকর্তা নিয়োজিত এস.এম শাহীন পদোন্নতি লাভ করে উপসচিব পদে অধিষ্ঠিত হন।
তিনি উপসচিব পদোন্নতি পাওয়ার পর প্রধান নির্বাহী কর্মকর্তা পদ শুন্য হওয়ায় স্থানীয় সরকার বিভাগ থেকে এস.এম শাহীনকে এ পরিষদে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলীর আদেশ দেন। যার ফলে এ পরিষদে এস.এম শাহীন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে উপসচিব হওয়ায় তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদানের আদেশ পাওয়ার পর তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে যে কক্ষটি ব্যবহার করতেন সেই কক্ষে অবস্থান নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করলেও তিনি তার পূর্বে নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষটিতে বসে অফিস করেন।
হঠাৎ করে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে জেলা পরিষদের ঐতিহ্য প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষের দক্ষিণ পাশের দু’টি দরজা ও উত্তর পাশে দু’টি জ¦ানালা এবং কক্ষটির পশ্চিম পাশে ওয়াশ রুমের ভিতরের মেঝে ও দেয়ালের প্লাস্টার সংস্কারের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে।
জেলা পরিষদের ঐতিহ্য দরজা ও জ¦ানালা ভেঙ্গে আধুনিকতার ছোয়া দেওয়া নিয়ে খোদ পরিষদে কর্মরত কর্মচারীরা কেউ কিছুই জানেন না। বৃটিশ আমলে গড়া ঐতিহ্যবাহী জেলা পরিষদের অবকাঠানো পরিবর্তন করে যে ব্যয় করা হচ্ছে এর কোন সঠিক হিসাব নিকাশ কাহারও কাছে নেই। খোঁজ নিয়ে জানাগেছে, পরিষদে মিটিং ছাড়া কোন খাত থেকে এই অর্থ ব্যয় করা হচ্ছে এ ব্যাপারে জেলা পরিষদের প্রকৌশলী বিভাগে কর্মরত কেউ সুর্নিদিষ্ট করে কিছু বলতে পারেনি। পরিষদ সূত্রে জানাগেছে, জেলা পরিষদের অর্থ ব্যয় করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগে।
অনুমোদন ছাড়া কিভাবে যশোরের ঐহিত্যবাহী জেলা পরিষদের বৃটিশ আমলের অবকাঠামো কালের স্বাক্ষি দরজা ও জ¦ানালা ভেঙ্গে আধুনিকতার ছোয়া দেয়া হচ্ছে এমন প্রশ্ন তুলেছে জেলা পরিষদে কর্মরত নাম প্রকাশ না করার শর্তে অধিকাংশ কর্মচারীগন। দরপত্র আহবান ছাড়াই জেলা পরিষদের ঐতিহ্য বিনষ্ট করে অবকাঠামো পরিবর্তনের ব্যাপারে সাংবাদিকরা বর্তমানে প্রধান নিবার্হী কর্মকর্তা এস.এম.শাহীনের সাথে তার মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিকদের বলেন,জেলা পরিষদের সংস্কার খাতে অর্থ রয়েছে।
যেখান থেকে এই অর্থ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ৩লাখ টাকা সংস্কার এর ক্ষেত্রে দরপত্র আহবান ছাড়া করা সম্ভব। এদিকে জেলা পরিষদ যশোরে নাগরিকগণের প্রাপ্য সেবা ও সুবিধাদি (সিটিজেন চার্টার) এর ১ থেকে ১৩নং ক্রমিকে কোথাও খোদ পরিষদে সংস্কারের ক্ষেত্রে ব্যয় এর খাত কিভাবে হবে এমন কোন দিক নির্দেশনা নেই।
আছে প্রদেয় সেবা/সুবিধা,নাগরিকগণ যেভাবে সেবা/ সুবিধা পাবেন, যার সাথে যোগাযোগ করবেন,সোব প্রাপ্তিতে বিলম্ব হলে যাকে জানাবেন ও প্রার্থিত সেবা প্রদানের সর্বোচ্চ সময় লেখা রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় কমিশনারসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply