1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো

  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো

যশোর অফিস :

যশোরের শার্শা সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)–এর লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর ২০২৫) বেলা আড়াইটার দিকে সীমান্ত মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন।

মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার স্বজনরা লাশ দেখার আবেদন করেন। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে পৌঁছালে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি স্বজনদের জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। স্বজনরা মরদেহ দেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews