1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্বর্ণালংকার ডাকাতি মামলায় পুলিশ সদস্যসহ ৪ আসামি গ্রেফতার

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোরে স্বর্ণালংকার ডাকাতি মামলায় পুলিশ সদস্যসহ ৪ আসামি গ্রেফতার

যশোর অফিস :

যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে সংঘটিত স্বর্ণ ডাকাতি মামলায় পুলিশ সদস্যসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা ও যশোর সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সন্ধ্যায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী মল্লিকপাড়া আব্দুল আলীর ছেলে রায়হানুল হক, সাতক্ষীরার দক্ষিণকাঠিয়া আনন্দপাড়া গ্রামের জানকিনাথ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, ইটাগাছা ঘোষপাড়া গ্রামের গণেশ মজুমদারের ছেলে বিকাশ মজুমদার ওরফে বাবু ও উত্তর পলাশপোল গ্রামের আনিচুর রহমানের ছেলে মাহিন রহমান শাওন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গত ১৪ জুলাই সকাল ৮টার দিকে যশোর শহরতলীর রাজারহাট রেলক্রসিং এলাকায় পুলিশ পরিচয়ে ২/৩ জন দুর্বৃত্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর ওই গাড়িতে সাতক্ষীরার স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু ও দোকান কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তাদের কাছে থাকা ১৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ২৬ হাজার টাকা ও

৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের মনিরামপুরের ট্যাংরাখালী এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় ১৫ জুলাই কোতয়ালী মডেল থানায় মামলা রুজু হয়। পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে।

এরপর গতকাল সোমবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা ও যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদস্য রায়হানুল হকসহ চারজনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে রায়হানুল হক ও মাহিন রহমান শাওন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews