1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোরের বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

যশোর অফিস :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি কখনো দেশের জনগণের চিন্তার বাইরে যায়নি আগামীতেও যাবে না। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ^াস করে। আর সেই গণতন্ত্র মানে সংখ্যা গরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যা গরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।

যশোর জেলা বিএনপি আয়োজিত “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা মশায়েখদের ভূমিকা, দেশ পূর্ণগঠনে ওলামা- মশায়েখদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন দীর্ঘ ১৬ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশ গ্রহণ ছিল। বিএনপি বিশ^াস করে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে আলেম-ওলামাদের রক্তে ঝরেছিল। দেশের আলেম সমাজের প্রতি এই কৃতজ্ঞতা বোধ বিএনপির মধ্যে রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতো। দাড়ি এবং টুপি পরাটাও যেন অপরাধ হিসেবে বিবেচনা করা হতো।

বিএনপি বারংবার এই বিষয়গুলো তুলে ধরেছে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যখন উপলদ্ধি করেছে হাসিনা কত বড় ফ্যাসিস্ট, তখন তারা এক কাতারের এসেই গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করলেও এবং বিএনপি জনগণের সাথে সেই কৃতিত্ব ভাগ করে নিয়েছে। গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আলেম ওলামাদের সহযোগিতায় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছিলাম।

যারা ধর্ম নিয়ে কথা বলে কিংবা রাজনীতি করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম চর্চার বিষয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্ত রাজনীতিতে ইসলামকে ব্যবহার করবো, কিন্তু চরিত্রে ইসলামকে ধারণ করবো না এটি ইসলামের শিক্ষা নয়। তাই সকলের চরিত্রে ইসলামকে ধারণ করতে হবে।

বিএনপি কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকান্ডে বিশ^াস করে না এবং করতে দেবে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় চেতনায় উজ্জীবীত হয়ে দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশ করেছিলেন। মহান আল্লাহর ওপর পূণাঙ্গ বিশ্বাস এবং আস্থার কথাটিও উনি যুক্ত করেছিলেন।

তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যে ভাবে ইসলাম খেদমত করার পাশাপাশি আলেম সমাজের ইজ্জত সম্মান দিয়েছেন আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমানও ঠিক একই কাজটি করবেন।

তার হাত দিয়ে এই বাংলাদেশ কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকান্ড হবে না ইনশা আল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান,

মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন , মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ড. মাসুদুর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews