“ওসির অপসারণ চাই করতে হবে , মনিরের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে”।সাংবাদিক সমাজের দীপ্ত কন্ঠে ধ্বনিত এ সকল স্লোগানে স্লোগানে মুখরিত বেনাপোল। গর্জে উঠেছে সাংবাদিক সমাজ।
যশোরে পর এবার বেনাপোলে দৈনিক লোকসমাজ ও দিনকাল পত্রিকার শার্শা প্রতিনিধি , বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনি’র নিঃশর্ত মুক্তি, মিথ্যা ,ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার ও শার্শা থানা অফিসার ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
৩০সেপ্টেম্বর মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউসের সামনে শার্শা উপজেলা সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে
সকাল ১১ টায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক,
যশোর সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু । প্রধান অতিথি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।
তিনি বলেন শারদীয় দুর্গাপূজার পর সাংবাদিক মনিকে নিঃশর্ত মুক্তি না দিলে যশোর -বেনাপোল, যশোর- সাতক্ষীরা মহাসড়ক অবরোধের মাধ্যমে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হবে। বন্ধ করে দেয়া হবে ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি।
মানববন্ধনে সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সময় টিভির শার্শা প্রতিনিধি আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রেসক্লাব যশোর’র সহ-সভাপতি শেখ দীনু আহমেদ ও সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোরশেদ আলম।
এ সময় বক্তব্য রাখেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী,শার্শা প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলা বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিন ,
সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বেনাপোল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সদস্য মুসলিম উদ্দিন পাপ্পু,
সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্নাফ হোসেন, দৈনিক কালবেলা বেনাপোল প্রতিনিধি মুস্তাফিজুর রহমান বাবু, এশিয়ান টিভি বেনাপোল প্রতিনিধি মিলন হোসেন, শার্শা প্রতিনিধি সেলিম হোসেন ,এস এ টিভি বেনাপোল প্রতিনিধি নাসির উদ্দিন ও মনিরের বড় ভাই মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরাম ,বেনাপোল শার্শা বাগাচড়া প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ,
ঝিকরগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আতাউর রহমান জসি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক মনিরুল ইসলাম মনির মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার এবং নিঃস্বার্থ মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন থেকে এ সকল সাংবাদিক নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাংবাদিক মনিকে আগামী ৭ দিনের মধ্যে নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এদিকে সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে এবং ২৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোর’র সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে মনিরের নিঃশর্ত মুক্তি ও শার্শা থানা অফিসার ইনচার্জকে অপসারণের দাবি তোলা হয়।উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের
এক নারী তৃতীয় লিঙ্গের এক ছেলের যৌনহয়রানির মিথ্যা অভিযোগ এনে মনিরের বিরুদ্ধে শার্শা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।

Leave a Reply