1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আলোচিত হাজী সুমনের পিতা-মাতার বিরুদ্ধে জবরদস্তি জমি দখলের অভিযোগ

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে আলোচিত হাজী সুমনের পিতা-মাতার বিরুদ্ধে জবরদস্তি জমি দখলের অভিযোগ

যশোর অফিস :

যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের পিতা-মাতা আব্দুল খালেক ও সালেহা খাতুনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, যশোর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সামনে ৮১ নং বেজপাড়া মৌজার ৯২ দাগের ২৩.৫০ শতক জমি দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে ভোগদখলে ছিলেন শেখ আবুল আছাদ।

তিনি ৬ ছেলে ও ৬ মেয়েসহ পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন। পরবর্তীতে বাণিজ্যিকভাবে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ২০২১ সালের ২৪ জানুয়ারিতে নয়তলা বিল্ডিং নির্মাণের লক্ষ্য আবুল আছাদ জমিটির কাজে হাজী আব্দুল খালেকের সাথে চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী আব্দুল খালেক নির্মাণ ব্যয়ভার বহন করবেন বলে উল্লেখ থাকলেও অভিযোগকারীর দাবি, নির্মাণকাজ শুরুর পর গত ২৩ সেপ্টেম্বর হঠাৎ হাজী আব্দুল খালেক, তার স্ত্রী সালেহা খাতুন ও ছেলে হাজী সুমন সাঙ্গোপাঙ্গ নিয়ে আবুল আছাদকে পরিবারসহ জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যান। এ সময় প্রাণনাশের হুমকির মুখে ১১.৭৫ শতক জমি জোরপূর্বক সালেহা খাতুনের নামে লিখিয়ে নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আবুল আছাদ বলেন, “আমাকে জোর করে জমি লিখিয়ে নেয়া হয়েছে। এখনো বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে হাজী সুমন ও তার সহযোগীরা। আমরা ভয়-ভীতির মধ্যে মানবেতর জীবন যাপন করছি।”

আবুল আছাদের মেয়ে শিউলি বেগম বলেন, “আমাদের বৃদ্ধ বাবা অসুস্থ ও চলাফেরায় অক্ষম। আমরা ছয় ভাই ও ছয় বোন সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

উক্ত ঘটনা যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি জেনেছি তাদেরকে জমি-জমা সংক্রান্ত বিষয় আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে গত বৃহস্পতিবার যশোর আমলি আদালতে আবুল আছাদ বাদী হয়ে সালেহা খাতুন ও তার স্বামী আলহাজ্ব আব্দুল খালেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর সি,এস -২১০/২৫,তাং২৫/৯/২৫।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews