1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলের
প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন

কেএম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছার পল্লীতে দীর্ঘদিনের চলাচালের সরকারি রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে, সোমবার ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার নাভারন ইউনিয়নের উত্তর দেউলি গ্রামে।

জানাগেছে, ব্রিটিশামল থেকে উক্ত রাস্তা দিয়ে গ্রামবাসি চলাচল করে আসছে। হঠাৎ করে গত রবিবার ২৮ সেপ্টেম্বর সকালে একই গ্রামের মৃত-বারিক সরদারের ছেলে মোবারক সরদার (রাস্তাটি) নিজের জমির উপর দাবি করে বাশ দিয়ে দখল করে নেয়। এরই প্রতিবাদে এদিন সকালে ঐ ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আমির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে মানববন্ধন করা হয়।

ঝিকরগাছা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গিয়ে দূ’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে দেখতে পায়। জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আমির হোসেনসহ মানববন্ধনে অংশ গ্রহণকারি ফারুক হোসেন, জালাল উদ্দিন, আজগর আলী, মোশলেম গাজী, মাওলা ব্যাপারী, কামাল হোসেন,

শফিউদ্দিন, জাহাঙ্গীর আলম, গৃহবধু হাজিরা খাতুন, নুরজাহানসহ অন্যরা দাবি করেন, তাদের বাবা-দাদারাও এই রাস্তা দিয়ে চলাচল করেছে। কেউ কখনো রাস্তা দাবি করেননি।

তাদের দাবি ৯০ সালের জরিপে এটি সরকারি রাস্তা হিসেবে রেকর্ড হয়। অথচ দীর্ঘদিন পর মোবারক সরদার ও তার ছেলে মহিদুল ইসলাম রাস্তাটি নিজেদের বাদি করে দখলের চেষ্টা করছেন। জানতে চাইলে মোবারক সরদার ও তার ছেলে মহিদুল ইসলাম বলেন,

তারা তাদের নিজস্ব জমি বাশ দিয়ে ঘিরেছেন। ম্যাপের রাস্তার উপর প্রতিবেশি মৃত কাশেম আলীর ছেলে আব্দুর রহিম গোয়ালঘর ও প্রাচীর দিয়ে দখলে রেখেছে বলেও জানান তারা।

খবর পেয়ে ঝিকরগাছা সহকারি কমিশনার ভুমি (এসিল্যান্ড) নাভিদ সারওয়ারের নির্দেশে নাভারন ইউনিয়নের নায়েব ঘটনাস্থলে গিয়ে রাস্তা দখল করা বাশ অপসারণ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews