1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যশোরে সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ

মিথ্যা মামলা প্রত্যাহার করো করতে হবে, সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তি চাই। এ সকল স্লোগানের আওয়াজ তুলে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। যশোরে সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্ত, মিথ্যা ,ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার প্রেসক্লাব যশোরে’র সামনে লোক সমাজের মফস্বল সাংবাদিক ফোরাম ও যশোর সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,

দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,লোক সমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক।

এছাড়ও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ফরহাদ মাজহার, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন, প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,

সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী সহ প্রিন্টু ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। এ দিন বক্তারা সাংবাদিক মনিরুল ইসলাম মনির মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার এবং নিঃস্বার্থ মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে এ সকল সাংবাদিক নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাংবাদিক মনিকে আগামী ৭ দিনের মধ্যে নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এদিকে সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে মনিরের নিঃশর্ত মুক্তি ও শার্শা থানা অফিসার ইনচার্জকে অপসারণের দাবি তোলা হয়। মানববন্ধনে যশোর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শার্শা, বেনাপোল, বাগাচড়া ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের এক নারী ছেলেকে যৌনহয়রানির মিথ্যা অভিযোগ এনে মনিরের বিরুদ্ধে শার্শা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews